আপনি কী জানেন ভূতের ভয় আমাদের মনে কখন ও কীভাবে তৈরি হয়?
ভূত। নামটা শুনলেই আমরা এমন কিছু একটা কল্পনা করি যা অনেকের মতে আছে বা নেই। তবে যারা মনে করে নেই তাদের মনেও কিছু একটা অবাস্তব ভয় সবসময় থাকে। কী কারণে ভয়টা থাকে তা কিন্তু তারা বলতে পারেনা বা বলতে চায় না। আর যারা ভূতে বিশ্বাস করে তারা তো করেই আবার কিছু মানুষতো ভূতের নামটা শুনলেই ভয় পেয়ে যায়। এই অশরীরী ভূতকে মানুষ বিভিন্ন নামে ডাকে। জ্বিন, প্রেত, পরী, আত্মা এই নামে মানুষ ভূতকে বিভিন্ন দলে ভাগ করেছে। তবে কেউ কী কখনো ভেবে দেখেছেন এই ভূতের ভয় আমাদের মনে কখন ও কী...